ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনদুর্ভোগ সৃষ্টি নয়, জনগণের কল্যাণে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনোভাবেই জনগণের সমস্যার কারণ হওয়া যাবে না।

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, তিনি নিজেও কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান, তবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সম্ভব নয়। নেতাকর্মীদের আইনশৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণ অনেক আশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই ধৈর্য ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

সরকার গঠনের পর এদিন প্রথমবারের মতো নয়াপল্টনের কার্যালয়ে যান তিনি। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। পরে তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনদুর্ভোগ সৃষ্টি নয়, জনগণের কল্যাণে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬