ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজনৈতিক স্বার্থের কারণে বিগত সরকার খাল খননের উদ্যোগ নেয়নি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে জনগণ বঞ্চিত হয়েছে। তবে বর্তমান সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করতে উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন:

শনিবার (২৮ মার্চ) যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বুরুলি খালের তিন কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বর্ষার আগে বাঁধ অপসারণ ও স্লুইচ গেট সচল করার ওপর জোর দিতে হবে, যাতে গত বছরের জলাবদ্ধতা অন্তত ৫০ শতাংশ লাঘব করা যায়। এছাড়া, তিনি সেনাবাহিনী পরিচালিত এই কাজে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী চারাগাছ রোপণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে আলাপ করে প্রকল্পের বাস্তবায়নে সমন্বয় করার আহ্বান জানান।

আরও পড়ুন:ক্ষমতায় এসেই কঠোর পদক্ষেপ, গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী ওলি

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে খনন কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এবার হয়তো সত্যিই মুক্তি মিলবে পানিবন্দী জীবন থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজনৈতিক স্বার্থের কারণে বিগত সরকার খাল খননের উদ্যোগ নেয়নি

সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬