সংবাদ শিরোনাম ::
১৫ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫ জেলার ওপর দিয়ে আজ শনিবার (২৮ মার্চ) কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৭টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৫৪ মিনিটে।





















