ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে না মেলানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ বিএনপির এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “একাত্তর আগে, বাকি সব পরে। একাত্তরের ইতিহাস অন্য কোনো কিছুর সঙ্গে মেলানো যাবে না।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপি কারও অবদান অস্বীকার করে না।

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে যে ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

এ সময় ছাত্র গণ-অভ্যুত্থানে শহীদ ও নেতৃত্বদানকারীদের অবদানও সরকার স্বীকার করে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা কারো অবদান খাটো করতে চাই না। তবে একাত্তরের ইতিহাসকে সর্বাগ্রে সম্মান জানাতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬