চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সাইফুল বহিষ্কার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলা বিএনপির এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম (নজু) ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন।
আদেশে উল্লেখ করা হয়, সাইফুল ইসলামের বিরুদ্ধে গুরুতর চাঁদাবাজি ও দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে দলের নাম ব্যবহার করে অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।






















