ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়ে পড়ে থাকা গাছে ধাক্কা, প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে ঝড়ের মধ্যে সড়কে পড়ে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মনোহরী দাস (২৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ভবানীগঞ্জ কলেজ সংলগ্ন লক্ষ্মীপুর-রামগতি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হচ্ছিল। এ সময় সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মনোহরী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝড়ে পড়ে থাকা গাছে ধাক্কা, প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ীর

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬