ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল

জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ভবিষ্যতেও ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে চায় দলটি। “মূল কথা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধতা,”—যোগ করেন তিনি।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তার ভাষ্য, “এ যুদ্ধের মধ্যেও দেশে তেলের দাম বাড়েনি, তেল নিয়ে বড় কোনো সংকটও তৈরি হয়নি”—যা সরকারের একটি বড় সাফল্য।

গার্মেন্টস খাতের প্রসঙ্গে তিনি জানান, আগাম প্রস্তুতির কারণে এবার শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে কোনো সমস্যা হয়নি।

এ সময় বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করছেন সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল

জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬