ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতভর হামলায় নিহত ইরানের গুপ্তচরমন্ত্রী খাতিব!

বেছে বেছে ‘মাথা’ কাটছে ইসরায়েল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাথা কাটলেই ধরে থাকবে না প্রাণ! এই কৌশলে আয়াতোল্লা আলি খামেনিসহ শীর্ষ নেতৃত্বকে একে একে নিকেশ করছে আমেরিকা ও ইসরায়েল। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ দাবি করলেন, মঙ্গলবার রাতভর হামলায় নিহত হয়েছেন ইরানের গুপ্তচর মন্ত্রী ইসমাইল খাতিব। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি ইরান।

খাতিবের নিহত হওয়ার সংবাদ দেওয়ার সময় কাটজ দাবি করেন, “আগামী চব্বিশ ঘণ্টায় আর বড় ধরনের চমক অপেক্ষা করছে।” উল্লেখ্য, ইসরায়েলের হামলায় মঙ্গলবার নিহত হয়েছেন খামেনির ডান হাত বলে পরিচিত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি। এছাড়াও মৃত্যু হয়েছে ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানির। এবার যুদ্ধ জয়ে গতি বাড়াচ্ছে ইজরায়েল ও আমেরিকা?

উল্লেখ্য, গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। কার্যত তছনছ হয়ে গেছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনির। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়। এই অবস্থায় হরমুজ অবরুদ্ধ হয়ে পড়ায় গোটা পৃথিবীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতভর হামলায় নিহত ইরানের গুপ্তচরমন্ত্রী খাতিব!

বেছে বেছে ‘মাথা’ কাটছে ইসরায়েল

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬