ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে সড়ক আবরোধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা বাস চাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৮মার্চ) বেলা ১২টার সময় পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার, পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা আবোরধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (১৮মার্চ) বেলা ১২টার সময় পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাতনামা বাস পথচারী আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়োন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়রা না মানলে একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ওই ঘটনা স্থলে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে এলাকাবাসী আবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে সড়ক আবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬