ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুত শোলাকিয়া: ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের জামাত। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ জামাতে অংশ নিতে দেশজুড়ে মুসল্লিদের ব্যাপক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদ জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠের সৌন্দর্যবর্ধন, সীমানা প্রাচীর রঙ করা এবং কাতার সোজা রাখতে দাগ টানার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থায়ও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মাঠজুড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা ও সিসিটিভি। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মুসল্লিদের যাতায়াত সহজ করতে ঈদের দিন শোলাকিয়া স্পেশাল ট্রেন চালু থাকবে, যা ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে।

জনশ্রুতি অনুযায়ী, ১৮২৮ সালে এ মাঠে প্রথম বৃহৎ ঈদ জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকেই ‘সোয়ালাখিয়া’ নামটি পরিবর্তিত হয়ে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়—যা আজ দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের স্থান হিসেবে খ্যাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রস্তুত শোলাকিয়া: ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায়

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬