ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর ১৫ নেতার চীন সফর, ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস-এর আমন্ত্রণে ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি-জিএসসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

আগামী ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলটি ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবে এবং সফর শেষে ৩ এপ্রিল দেশে ফিরবে। সফরের সব খরচ—বিমান ভাড়া, আবাসন, খাবার ও অভ্যন্তরীণ যাতায়াত—চীনা দূতাবাস বহন করবে (ভিসা ফি ব্যতীত)।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এছাড়া এজিএস মুহা. মহিউদ্দিন খানসহ বিভিন্ন সম্পাদক এতে অংশ নিচ্ছেন।

এই সফরের লক্ষ্য দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘমেয়াদি বন্ধুত্ব জোরদার করা। সফরকালে প্রতিনিধিদলটি চীনের আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন কার্যক্রম ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পাবে।

সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে—বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে পরিদর্শন, চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংকের সঙ্গে একাডেমিক আলোচনা এবং চীনের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন।

ডাকসুর নেতারা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে তরুণ নেতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকসুর ১৫ নেতার চীন সফর, ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশগ্রহণ

সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬