ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান

বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরেছেন, বাংলাদেশ আর কারো আধিপত্য মেনে নেবে না এবং জাতি বিগত দিনের অন্যায়ের বোঝা ঝেড়ে ফেলেছে।

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা দেশকে দখলমুক্ত করেছেন। এখন আমাদের যুবসমাজ মাথা উঁচু করে বাঁচতে চায়।”

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বক্তব্যের শুরুতেই চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ ও আন্তরিক উন্নয়ন অংশীদার। ১৯৭৬ সালে আনুষ্ঠানিক স্বীকৃতির পর থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি মিরপুর ইনডোর স্টেডিয়াম ও চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদাহরণ তুলে ধরে বলেন, এসব স্থাপনা দুই দেশের বন্ধুত্বের প্রতীক।

চীনের ভূমিকাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, “চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অথচ অনেকে কিছু না দিয়েই অনেক কিছু নিয়ে যায় এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।”

তিনি আশা প্রকাশ করেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আরও সক্রিয় ভূমিকা নেবে। “তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই,” বলেন তিনি।

অনুষ্ঠানে তিনি আরও জানান, চীন বাংলাদেশে এক হাজার শয্যার দুটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের জন্য একটি বড় হল নির্মাণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানোন্নয়নে একটি পাইলট প্রকল্প গ্রহণের জন্যও রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।

মিরপুরবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমি আপনাদেরই একজন। সরকার বা বন্ধুরাষ্ট্র থেকে যা আসবে, তা আমানত হিসেবে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে।”

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. শফিকুর রহমান

বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬