ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের বৈধতার ভিত্তি জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধানের অজুহাতে জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়ও এই সরকার গঠিত হয়নি। সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। যদি পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।”

একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা একই মঞ্চে একত্রিত হতে পেরেছেন। শত শত শহীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে জাতীয় সংসদে একসঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার এবং নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগের নেতারা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের বৈধতার ভিত্তি জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬