সংবাদ শিরোনাম ::
বরযাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৫
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বরযাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের পেলাগাজী দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে…























