ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাল খনন উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে খাল খনন উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের খাল খনন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এর আগে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার দুপচাঁচিয়া উপজেলায় পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেখান থেকে তিনি গুণাহার ইউনিয়নে উপস্থিত হলে নেতাকর্মী তাঁদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরে। এরপর তিনি খাল খনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আব্দুল মহিত তালুকদার বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজ এই খাল খনন কাজের উদ্বোধন করা হলো। দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনরায় খননের ফলে এলাকার কৃষি কাজের সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা নিরসন হবে। বগুড়া-৩ আসনকে একটি সমৃদ্ধশালী জনপদে পরিনত করার জন্য কাজ করে যাবো ইনশা-আল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাল খনন উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬