ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে কারাদণ্ড

জেলি-সয়াবিন তেল-সোডা ‍দিয়ে দুধ তৈরি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ দলটিকে আটক করা হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে একটি চক্র ভেজাল দুধ তৈরি করে বাজার জাত করছে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর ভোক্তা অধিকার ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ । এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এবং জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

এ সময় যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বাংলা টাইমসকে বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা দুধের নামে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে কারাদণ্ড

জেলি-সয়াবিন তেল-সোডা ‍দিয়ে দুধ তৈরি

সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬