ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শামা ওবায়েদ

হাদির খুনি ফয়সালকে আটকের বিষয়ে ঢাকাকে জানায়নি দিল্লি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুই জনকে ভারত থেকে আটক করা হলেও, দিল্লি এখনও বাংলাদেশকে আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। কলকাতায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে কনস্যুলার অ্যাক্সেসের জন্য আবেদন করা হলেও এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি বলেন, “হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় ও পর্যাপ্ত তথ্য ভারতের কাছে চাওয়া হয়েছে।”

গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যশোর সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ পটুয়াখালীর এবং আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শামা ওবায়েদ

হাদির খুনি ফয়সালকে আটকের বিষয়ে ঢাকাকে জানায়নি দিল্লি

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬