ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় আগুন, যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালক।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নগরবাড়ি আফাজউদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজিকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ধাক্কার পরপরই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। চালক শান্ত কোনোভাবে বের হয়ে আসতে পারলেও এক যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় আগুন, যাত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫