সংবাদ শিরোনাম ::
একদিনে তিন সাংবাদিকের জন্মদিন
হবিগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের তিন সাংবাদিকের জন্মদিন একই দিনে হওয়ায় ক্লাবে চলছে শুভেচ্ছা আর আনন্দের আমেজ। শনিবার (২৫ অক্টোবর) এই তিন সাংবাদিকের জন্মদিনে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিন উদযাপনকারীরা হলেন- মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস এর প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু, এবং কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. এরশাদ আলী।
সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করে আসছি। একই দিনে জন্মদিন হওয়ায় এটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা উপজেলাবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি।





















