ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের বিরোধ মেটাতে সক্রিয় ট্রাম্প

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজ়ায় ইসরায়েল বনাম হামাস সংঘর্ষ থামাতে প্রাথমিক সাফল্য পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ, তাইল্যান্ড এবং কম্বোডিয়ার দীর্ঘ সীমান্ত বিরোধে ইতি টানতে সক্রিয় হলেন। তাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে চিঠি পাঠিয়ে শান্তির পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি।

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজেই ট্রাম্পের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি সীমান্ত সংঘাতের অবসান চান।’’ গত জুলাই মাসে তাইল্যান্ড-কম্বোডিয়া রক্তাক্ত সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তখন ট্রাম্প দু’দেশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তারা যদি সংঘর্ষ বন্ধ না-করে, তবে কারও সঙ্গেই আর আমেরিকা বাণিজ্যচুক্তিতে যাবে না। যুদ্ধবিরতির বার্তা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট টেনে এনেছিলেন ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রসঙ্গও।

জুলাই মাসের ওই সীমান্ত সংঘর্ষে দু’পক্ষের ৪০ জনেরও বেশি সামরিক ও অসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। প্রায় ৩ লক্ষ মানুষ হামলার আশঙ্কায় তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। পাঁচ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল সে সময়।

প্রসঙ্গত, বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপড়েন চলছে ব্যাঙ্কক-নম পেনের। তাইল্যান্ড, কম্বোডিয়া এবং আর এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে) যে রায় দিয়েছিল, তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই গিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সেনা সেখানে শিবির ও পরিখা নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের বিরোধ মেটাতে সক্রিয় ট্রাম্প

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫