বায়তুল মুকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়
- সংবাদ প্রকাশের সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
এবারও ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিঞ্জপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৬ হিজরি ৭ জুন শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এ জামাতের ইমাম ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির মো. নাসির উল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমাম ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির মো. বিল্লাল হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমাম মুফতী মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির মো. আমির হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫মিনিটে। ইমাম মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমীন।





















