ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ঈদ ৬ জুন, বাংলাদেশে কবে?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) সৌদি আরব কর্তৃপক্ষ ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

ওমানসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগে, ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে আজ বুধবার (২৮ মে) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা হবে।

সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। ওই দিন দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭), ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে হিজরি পঞ্জিকার জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ৭ জুন।

আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পিতিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, আর ঈদ হবে ৮ জুন। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে ঈদ ৬ জুন, বাংলাদেশে কবে?

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫