ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতারণা মামলায় মুচলেকায় জামিন নোবেলের

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী Mainul Ahsan Noble-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেন নোবেল। এরপর বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ধাপে ধাপে এই অর্থ নেওয়া হয় এবং পরে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া পৃথক আরেকটি মামলায় গ্রেপ্তার অবস্থায় থাকাকালীন সময়েও তিনি একাধিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারণা মামলায় মুচলেকায় জামিন নোবেলের

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬