ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এমপিও শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে তারা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।

রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভাতা না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ছিল মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের জন্য ছিল ৫০ শতাংশ। ২০২৫ সালে আন্দোলনের মুখে শিক্ষকদের ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেন এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হলেও তা শেষ পর্যন্ত নাকচ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপিও শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না

সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬