সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
চলতি বছর পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি। এর আগে বাংলা নববর্ষসহ চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর উৎসব উদযাপন উপলক্ষে একটি বৈঠক করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে ‘আনন্দ’ বা ‘মঙ্গল’—এই বিতর্কের কোনো যৌক্তিকতা নেই। তিনি জোর দিয়ে বলেন, বিভাজন নয়, বৈচিত্র্যের মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠা করতে চায় সরকার।
তিনি আরও জানান, এ প্রেক্ষাপটে এবারের শোভাযাত্রার নাম নির্ধারণ করা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।
ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো জটিলতা হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।





















