ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, যা সম্পূর্ণ বেআইনি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. শাহাদৎ হোসেন (৬০)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. সোয়াদ হোসেন (২৫) ও মো. আলিফ হোসেন (২১)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি কাটার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব দণ্ড দেওয়া হয়। অবৈধ মাটি কাটা বন্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬