ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আধুনিক ঘরে ফ্রিজ এখন নিত্যপ্রয়োজনীয় একটি যন্ত্র। তবে জায়গার অভাবে অনেকেই এর ওপরের অংশকে স্টোরেজ হিসেবে ব্যবহার করেন। বাস্তুবিদদের মতে, এমন কিছু জিনিস আছে যা ফ্রিজের ওপর রাখা একেবারেই উচিত নয়। এতে নাকি ঘরে নেতিবাচক প্রভাব পড়ে, ব্যাহত হতে পারে মানসিক শান্তি ও আর্থিক স্থিতি।
ভারী জিনিস নয়
ফ্রিজের ওপর বড় বাসনপত্র বা ভারী ডেকচি রাখার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু বাস্তু মতে, এতে ঘরের ইতিবাচক শক্তি বাধাগ্রস্ত হয়। পরিবারের সদস্যদের মধ্যে অকারণ চাপ ও অস্থিরতা বাড়তে পারে। তাই ফ্রিজের ওপর অতিরিক্ত ওজন না রাখাই ভালো।
ওষুধ রাখা বিপজ্জনক
অনেকে ফ্রিজের ওপর ওষুধ রেখে দেন, যা বিজ্ঞানসম্মতভাবেও ঠিক নয়। ফ্রিজের পেছন দিক থেকে নির্গত তাপ ওষুধের কার্যকারিতা নষ্ট করতে পারে। বাস্তু মতে, এতে রোগব্যাধি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকে। তাই ওষুধ সবসময় ঠান্ডা ও শুকনো স্থানে রাখা উচিত।
ধর্মীয় জিনিস নয়
ফ্রিজ একটি বৈদ্যুতিক যন্ত্র হওয়ায় এর ওপর দেব-দেবীর ছবি, ধর্মগ্রন্থ বা পুজোর সামগ্রী রাখা অনুচিত। বাস্তু মতে, এতে অসম্মান হয় এবং ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। ধর্মীয় জিনিস নির্দিষ্ট পবিত্র স্থানেই রাখা উচিত।
পরিচ্ছন্নতা জরুরি
ফ্রিজের ওপর ধুলো জমতে দেওয়া উচিত নয়। নিয়মিত পরিষ্কার না করলে তা নেতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। এছাড়া মানিব্যাগ বা শিশুদের ছবি রাখাও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পরামর্শ
প্রয়োজনে ফ্রিজের ওপর হালকা শোপিস রাখা যেতে পারে, তবে জায়গাটি পরিষ্কার ও ফাঁকা রাখাই উত্তম। এতে ঘরের পরিবেশ স্বস্তিদায়ক থাকে বলে মনে করেন বাস্তুবিদরা।














