ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ করা যাবে না। জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে নেওয়ার চেষ্টাও চলছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। যদি সংবিধান বাতিল করে নতুন করে গঠন করতে হতো, তাহলে সে সময় বিপ্লবী বা ট্রানজিশনাল সরকার গঠন করা উচিত ছিল। পুরোনো সংবিধানের অধীনে থেকে সেটি বাতিলের চেষ্টা যৌক্তিক নয়।”

পার্থ আরও বলেন, “কেউ মতামত দিলেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা অতীতের শাসনামলের আচরণের কথা মনে করিয়ে দেয়।”

তিনি দাবি করেন, জুলাইয়ের আন্দোলনে সবার সম্মিলিত অবদান রয়েছে। “শেষ মুহূর্তের সাফল্য দিয়ে পুরো কৃতিত্ব দাবি করা ঠিক নয়। দীর্ঘ সময় ধরে অনেকেই আন্দোলনে ভূমিকা রেখেছেন,”— যোগ করেন তিনি।

গণভোটের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এই রাজনীতিক। তার ভাষায়, “একাধিক বিষয়ে একসঙ্গে ভোট দেওয়ার সুযোগ রাখায় ভোটারদের স্বাধীন মত প্রকাশ সীমিত হয়ে যায়। সব বিষয় আলাদাভাবে উপস্থাপন করা উচিত ছিল।”

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “দ্বৈত অবস্থান না নিয়ে ইতিবাচক রাজনীতি করা প্রয়োজন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ

সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬