ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সরকারি সহায়তা নিতে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির প্রকৃত ছবি না দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করা একই রকম ছবি ব্যবহার করে প্রায় ৭শ’ পরিবার আবেদন জমা দিয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ১৬ মার্চ রাতে বিরামপুরে শিলাবৃষ্টি ও সামান্য ঝড় হয়েছিল। এতে কিছু লোকের ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়। সরকারি টিন দেওয়ার ঘোষণা জানানো হলে অনেক আবেদনকারী নিজেদের ক্ষতিগ্রস্ত ঘরের ছবি না দিয়ে কম্পিউটার দোকান থেকে নেয়া একই ছবি ব্যবহার করে আবেদন জমা দিয়েছেন।

বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বাংলা টাইমসকে জানিয়েছেন, “বিপুলসংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। কোনটি প্রকৃত ক্ষতিগ্রস্ত ঘর, তা শনাক্ত করা এখন সময়সাপেক্ষ। একই ছবি বহুজন ব্যবহার করেছেন, তাই বাড়ি বাড়ি সরেজমিন যাচাই করতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বাংলা টাইমসকে জানিয়েছেন, “সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নির্ণয় করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার পরই সরকারি টিন দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬