সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিদেশি মদ ও অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশী মদ এবং দেশীয় পিস্তলসহ জাহাঙ্গীর আলম(৪৭) ও কবির হোসেন শাহীন (৩১), নামে ২ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৩১ মার্চ (মঙ্গলবার) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবা একটি দেশীয় পাইপগান এবং ২০ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও শাহীনকে আটক করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।














