ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

যুদ্ধ ছেড়ে বাঁচতে পালাতে চাইছে ট্রাম্প!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে হরমুজ প্রণালী আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যুদ্ধ ঘনিষ্ঠ মহলে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, জোরপূর্বক হরমুজ খোলার চেষ্টা সংঘাতকে আরও ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।

প্রথমে ট্রাম্প আশা করেছিলেন, ইরান যুদ্ধ চার সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু এক মাস অতিক্রান্ত হলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইরানও পাল্টা প্রতিরোধ অব্যাহত রাখায় হঠাৎ হুমকি থেকে তিনি ‘ডিগবাজি’ খেলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন মূলত ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করে যুদ্ধ দ্রুত গুটিয়ে দিতে চান। সেক্ষেত্রে হরমুজ রুদ্ধ থাকলেও আপত্তি নেই। তবে প্রয়োজনে হরমুজের ‘তালা’ ভাঙার জন্য ভবিষ্যতে অভিযান চালাতে পারে ওয়াশিংটন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই সংকীর্ণ প্রণালীর মাধ্যমে প্রতিদিন প্রায় ২০–২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়। বিশ্বে সমুদ্রপথে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস—বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস—ও হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছে।

বর্তমানে ইরান কিছু দেশকে ছাড়পত্র দিয়ে হরমুজ খোলার অনুমতি দিয়েছে, কিন্তু অন্যান্য দেশগুলোর জন্য এটি বন্ধ রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধ ছেড়ে বাঁচতে পালাতে চাইছে ট্রাম্প!

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬