ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস, নতুন সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ও অফলাইনের সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে করে নিতে হবে।’

এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস চালুর কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপনার পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা করেছি, অনলাইনে এডুকশন প্রমোশন করা। এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রি পরিষদের বৈঠকে উপস্থাপন করব। তার পরে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।’

এর আগে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট বিবেচনায় এই উদ্যোগ নিয়ে আলোচনা চলছিল। তবে দ্রুতই বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ পদ্ধতি চালু হলে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অব্যাহত থাকবে, অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস, নতুন সিদ্ধান্ত

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬