ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, এপ্রিলেও থাকছে আগের দর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে দামের ওঠানামা থাকলেও দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার। ফলে এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, জ্বালানি তেলের বিদ্যমান দরই বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে বিক্রি হবে—যা মার্চ মাসের দামের সঙ্গে অপরিবর্তিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এর আওতায় প্রতি মাসেই জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে নতুন দর ঘোষণা করা হয়।

এদিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)সহ অন্যান্য জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে বেশি ব্যবহৃত হয়। বাকি অংশ পেট্রল, অকটেন, কেরোসিনসহ অন্যান্য জ্বালানি দিয়ে পূরণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাম স্থিতিশীল রাখা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হলেও আন্তর্জাতিক বাজারের গতিবিধির ওপর ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, এপ্রিলেও থাকছে আগের দর

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬