ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

জ্বালানি সংকটে শিক্ষায় ‘ব্লেন্ডেড’ পদ্ধতির ভাবনা, ছয়দিন ক্লাসের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালুর কথা ভাবছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন ও অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনলাইন শিক্ষাকে গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

তিনি জানান, এক জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীদের সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে—এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

মন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে কাজ এগোচ্ছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হতে পারে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রয়োগ করা যেতে পারে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

এ ছাড়া মহানগরীগুলোতে ট্রাফিক জট ও জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকটে শিক্ষায় ‘ব্লেন্ডেড’ পদ্ধতির ভাবনা, ছয়দিন ক্লাসের প্রস্তাব

সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬