ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের দণ্ড ফ্রিজের ওপর রাখবেন না এই ৩ জিনিস, সতর্ক করছেন বাস্তুবিদরা ইরানের নিশানায় মার্কিন তথ্যপ্রযুক্তি, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগলসহ ১৮ কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ শিবিরের সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম তরুণদের রাজনৈতিক বলয়ে আবদ্ধ করা ঠিক নয় : পার্থ বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিন পেতে এক ছবিতে ৭০০ আবেদন

হরমুজ নিয়ে ফের সুর চড়ালেন ট্রাম্প

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতি নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ফের সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুমকি দিয়ে তিনি বললেন, “দ্রুত হরমুজ খুলুন, না হলে দেশের সমস্ত বিদ্যুৎকেন্দ্র এবং তেল ভাণ্ডার ধ্বংস করে দেব।”

ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘যুদ্ধবিরতি নিয়ে দারুণ অগ্রগতি হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে আমাদের কোনও চুক্তি হয়ে যাবে। যুদ্ধবিরতির জোরাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু যদি কোনও রফাসূত্র না মেলে তাহলে দ্রুত হরমুজ খুলে দিতে হবে। তা না হলে আমরা ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র, তেল ভাণ্ডার ধ্বংস করে দেব। শুধু তা-ই নয়, খার্গ দ্বীপ ধ্বংস করতেও আমরা পিছপা হব না।’

তিনি আরও লেখেন, ‘ইরানের লবণাক্ত জলশোধনাগার গুলিতেও আমরা হামলা চালাব। এখনও পর্যন্ত আমরা সেগুলিতে হাত দিইনি। পূর্ববর্তী সরকারের ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্ব চলাকালীন ইরানের হাতে নিহত মার্কিন কর্মীদের প্রতিশোধ হিসাবেই এই পদক্ষেপ করা হবে।’

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ১৫ দফা শর্ত দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজের তালা খোলা ও ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দেয় ইরান।

ইরানের যৌথ সামরিক কমান্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন, “আমারা আপনাদের মতো মানুষের সঙ্গে কখনই মানিয়ে চলতে পারব না। আমরা কোনও দিনই আপস করব না। আমরা আগও বলেছি এখনও বলছি, আপনাদের সঙ্গে আমরা কোনও চুক্তি করব না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হরমুজ নিয়ে ফের সুর চড়ালেন ট্রাম্প

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬