ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকসহ পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ ও এক উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

অন্য কলেজগুলোতে নিয়োগের তথ্য অনুযায়ী:

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, যিনি আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান, তিনিও আগে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়েছেন প্রতিষ্ঠানটির নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।

সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢামেকসহ পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬