কলকাতার কামারহাটীতে মদন মিত্রের রোড শোতে জনজোয়ার
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
কলকাতার কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোটপ্রার্থী মদন মিত্র-এর রোড শোতে সোমবার (৩০ মার্চ) বিপুল জনসমাগম দেখা গেছে।
রোড শোটি শুরু হয় দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে আরিয়াদহ অভিযাত্রী ক্লাব পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, সাংসদ ও অভিনেতা দেব এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও সদস্যরা।
বিভিন্ন ওয়ার্ড থেকে অগণিত তৃণমূল সমর্থক দক্ষিণেশ্বর স্কাইওয়াকে জমায়েত হয়ে রোড শোতে অংশ নেন। সাধারণ মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে দেব-কে দেখার জন্য অপেক্ষা করেন।
রোড শো চলাকালীন মদন মিত্রের সমর্থকরা জয়ধ্বনি দিয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন। তারা স্লোগান দিচ্ছিলেন: “২০২৬-এ জয়, তৃণমূলের জয়, পুনরায় তৃণমূলকে জয়ী করুন, মা মাটির মানুষকে জয়ী করুন। বিজেপিকে দূর করুন, কাজের মানুষকে পাশে রাখুন।”
এই রোড শোটি ভোটারদের মধ্যে প্রার্থী ও দলের প্রতি উদ্দীপনা এবং সমর্থন বৃদ্ধি করেছে।


























