ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অটোরিক্সা চালক ফজলুল হক হত্যা; স্ত্রীসহ ৩ গ্রেপ্তার

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার বেড়া উপজেলায় অটোরিক্সা চালক ফজলুল হক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী জোছনা খাতুন ও দুই সহযোগী গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে মানিক হোসেন (৪৭), সমাসনারী পূর্বপাড়া গ্রামের মৃত জাফর প্রামানিকের ছেলে খোকন প্রামানিক (৪২) এবং নিহত ফজলুল হকের স্ত্রী জোছনা খাতুন। তারা সোমবার ভোরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন।

পুলিশের তথ্য অনুযায়ী, ফজলুল হক ১৯ মার্চ সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে অটোরিক্সা চালানোর জন্য বের হন। রাত পর্যন্ত না ফেরায় পরিবারের অনুসন্ধান শেষে ২০ মার্চ সকালে তার মরদেহ বড় বশিলা মাঠের ধানের জমি থেকে উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, প্রায় ২০-২৫ বছর আগে ফজলুল হকের সঙ্গে জোছনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্মগ্রহণ করে। পরে জোছনা মানিক হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে কিছু সময়ের জন্য ফজলুলকে ত্যাগ করেন। পরে পুনরায় ফজলুলের কাছে ফিরে আসায় মানিক ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে আসছিল।

পরবর্তী সময়ে জোছনা খাতুন মানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে হত্যার পরিকল্পনা করেন। ফজলুল হকের সঙ্গে পূর্ব বিরোধ থাকা খোকন প্রামানিককেও সঙ্গে নিয়ে ১৯ মার্চ সন্ধ্যা সাতটা থেকে রাত ৯টার মধ্যে নির্জন বড় বশিলা মাঠে লোহার দা দিয়ে ফজলুলকে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছেন। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় অটোরিক্সা চালক ফজলুল হক হত্যা; স্ত্রীসহ ৩ গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬