ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ প্যাথেডিন মজুদ: ফার্মেসি মালিকের যাবজ্জীবন দণ্ড

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ফার্মেসিতে অবৈধভাবে চেতনানাশক ওষুধ প্যাথেডিন মজুদ রাখার দায়ে আবু সাঈদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ শহরের পুরাতন কসবা গাজীরঘাট এলাকার বাসিন্দা এবং যশোর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত এআরএম ফার্মেসির মালিক। রায়ের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফার্মেসিটিতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রাখা ২৪ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ প্যাথেডিন মজুদ: ফার্মেসি মালিকের যাবজ্জীবন দণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬