সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা ৭ জুন শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। এমন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৯ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান জানান, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সেজন্য পরীক্ষা শুরুর একটি তারিখ ঠিক করতে সভা হয়েছে। প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’























