তেল পাঁচার ঠেকাতে গাইবান্ধার ২২ পাম্পে ট্যাগ অফিসার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা প্রশাসন জ্বালানি তেল পাচার রোধ ও সরবরাহ নিশ্চিত করতে জেলার সাত উপজেলায় ২২টি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্যাগ অফিসাররা প্রতিটি পাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেলের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
ট্যাগ অফিসারদের দায়িত্ব
সদর উপজেলা:
*মেসার্স এস এ কাদির এন্ড ফিলিং স্টেশন – শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আল আমিন
*মেসার্স আর রহমান ফিলিং স্টেশন – তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার কাজল মিয়া
*মেসার্স হাসনা ফিলিং স্টেশন – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া
*মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশন – উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম
সুন্দরগঞ্জ উপজেলা:
*খলিল ফিলিং স্টেশন – উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া
*সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন – উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোজাম্মেল হক
*করিম এন্ড সন্স ফিলিং স্টেশন – উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মোঃ খোকন রানা
*জোবেদা ফিলিং স্টেশন – উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান
*বামনডাঙ্গা ফিলিং স্টেশন – উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ রুবেল মিয়া
গোবিন্দগঞ্জ উপজেলা:
*হিরক মোড় জেপি ফিলিং স্টেশন – উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান
*এথিনা ফিলিং স্টেশন – উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্য রঞ্জন সাহা
*মৌসুমী ফিলিং স্টেশন – উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক
*বাধন ফিলিং স্টেশন – উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান
*বিনিময় ফিলিং স্টেশন – এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক
*গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন – উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল
পলাশবাড়ী উপজেলা:
*রুপ ফিলিং স্টেশন – উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল
*পলাশবাড়ী ফিলিং স্টেশন – উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন
*সরকার ফিলিং স্টেশন – উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ
সাদুল্লাপুর উপজেলা:
*শাহানা ফিলিং স্টেশন – উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রব সরকার
সাঘাটা উপজেলা:
*জুমারবাড়ী টের্ডাস – উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান
*কচুয়া হাট – মের্সাস ভাই ভাই ট্রেডার্সে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি অফিসার আরিফুজ্জামান
*ভরতখালী – মেসার্স আবুল কালাম আজাদ পাম্পে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হাসানুর রহমান
এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসন ডিজেল, অকটেন ও পেট্রোলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।





















