ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দিতে সংসদে বিল আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে জাতীয় সংসদে বিল আনা হবে। একই সঙ্গে আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে হামলা চালানো সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।

মন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদ অনুযায়ী আমরা জুলাইযোদ্ধাদের সুরক্ষার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা এখন ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে সংসদে উপস্থাপিত হয়েছে।”

তিনি জানান, অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি কাজ করছে। আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটি বিল আকারে পাস করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় যারা সশস্ত্র হামলা চালিয়েছে—তারা যে পরিচয়েই থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পোশাক পরে হামলা চালানো ব্যক্তিরাও বিচারের আওতায় আসবে।

হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একাধিক মামলা হয়েছে—কিছু তথ্যপ্রযুক্তি আইনে এবং কিছু সাধারণ আইনে। ইতোমধ্যে কয়েকটি মামলার বিচারকাজ শুরু হয়েছে এবং তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, “প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার বিভাগ যথাযথভাবে বিচার করবে। আইনি প্রক্রিয়ায় সময় লাগলেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দিতে সংসদে বিল আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬