ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে মারা গেছেন যেসব তারকা

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অস্তাচলে’ অরুণোদয়। মাত্র তেতাল্লিশ বছর বয়সে সকলকে ছেড়ে অমৃতলোকে রাহুল। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র – তার উত্তর দেবে সময়। এভাবেই সলিল সমাধি হয়েছে আরও বহু তারকার। এই তালিকায় জুবিন, মাধুরী যেমন রয়েছেন। তেমনই আবার রয়েছেন হলিউডের একাধিক তারকা।

২৯ মার্চ, ২০২৬। মুহূর্তের মধ্যে সব শেষ। চোখের পলকে সমুদ্র কেড়েছে প্রাণ। তারাদের দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে প্রাণ হারিয়েছেন তিনি। ঠিক কীভাবে মৃত্যু হল অভিনেতার, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। ওড়িশা পুলিশের দাবি, অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে। শোকস্তব্ধ গোটা টলিউড। মন ভালো নেই অনুরাগীদের। চোখের জল বাঁধ মানছে না কারও।

এর ঠিক মাসছয়েক আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যু হয় জুবিন গর্গের। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্য়াল যোগ দিতে গিয়ে ঘটে অঘটন। অসমের ভূমিপুত্রের বিদেশের মাটিতে মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিগত কয়েক মাসে অসমের রাজ্য-রাজনীতিতে ঝড় বয়ে যায়।

যদিও পরে জানা যায়, অতিরিক্ত মদ্যপান করে সমুদ্রে গিয়েছিলেন। প্রথমবার পরলেও, দ্বিতীয়বার লাইফ জ্যাকেট পরতে চাননি। তার ফলে অঘটন ঘটে।

রাজ চক্রবর্তী পরিচালিত অসমাপ্ত প্রেম কাহিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে সাফল্যের চূড়ায় পৌঁছন রাহুল। জুবিনের গলায় ‘পিয়া রে’ ব্যাপক সাড়া ফেলেছিল। ছবির নায়ক এবং গায়ক দু’জনেরই সলিল সমাধি। মাত্র মাসছয়েকের ব্যবধানে তাঁদের মৃত্যু যেন অদ্ভুত সমাপতন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। দুবাইয়ে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাণ হারান শ্রীদেবী। দুবাইয়ের হোটেলে নিজের ঘরের বাথরুমের মৃত্যু হয় তার। বাথরুমের বাথটাবে শুয়েই মারা যান তিনি। ওই ঘটনাতেও ভেঙে পড়েন তার অনুরাগীরা। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বিনোদুনিয়া।

২০ জুলাই, ২০২৫। ঠিক একইভাবে প্রাণ হারান মালকম জামাল ওয়ার্নার। কোস্টা রিকায় ছুটি কাটাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান তিনি। জানা গেছে, দুর্ঘটনার সময় বছরের আটেকের কন্যার সঙ্গে সাঁতার কাটছিলেন। সেই সময় অঘটন। মেয়েকে উদ্ধার করার প্রাণে বেঁচে যায়। তবে বাঁচানো যায়নি ওয়ার্নারকে।

‘দ্য ফ্রেন্ডস স্টার’ ম্যাথিউ পেরির প্রাণহানিও ঠিক একইরকম মৃত্যু হয়। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির শৌচালয়ে বাথটবে ডুবে মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হয়তো এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে। যদিও পরে দেখা যায়, তার মৃত্যুর নেপথ্যে কেটামিন। অতিরিক্ত মাত্রায় কেটামিন সেবনের ফলে মৃত্যু হয় হলিউড অভিনেতার।

১৯৮১ সালের ২৯ নভেম্বর, সলিলসমাধি হয় হলিউড অভিনেত্রী ন্যাটালি উডের। স্যান্টা ক্যাটালিনা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই সময় ঘটে অঘটন। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ – সে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পরে তদন্ত করে দেখা যায় এই ঘটনাটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানিতে তলিয়ে মারা গেছেন যেসব তারকা

সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬