ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্রীড়াকার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংক-এর অনলাইন ব্যবস্থার মাধ্যমে তালিকাভুক্ত ক্রীড়াবিদদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পাঠানো হয়। একইসঙ্গে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়াকার্ড তুলে দেন প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা প্রদান করেন।

সাফ ফুটসালজয়ী নারী দলসহ কাবাডি, ভলিবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের মোট ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় আসেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ধাপে ধাপে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হবে। তবে স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এ তালিকার বাইরে থাকবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করা হবে। ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারলে সুবিধা অব্যাহত থাকবে, অন্যথায় তালিকা থেকে বাদ পড়তে পারেন।

তিনি আরও জানান, আগামী এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রায় ৫০০ ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রীড়াকার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬