সংবাদ শিরোনাম ::
বরগুনায় ১৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
অনলাইন ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বরগুনা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৭০ পিস অবৈধ ইয়াবাসহ মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বরগুনা সদর থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢলুয়া কড়ইতলা এলাকায় এই অভিযান পচিালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১৭ গ্রাম। যার অবৈধ বাজার মূল্য ৫১ হাজার টাকা।
পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে পূর্বেও কয়েকটি মাদক মামলা থাকলেও কিছুতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

























