ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাংকলরী শ্রমিকে জেল জরিমানা

উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরী চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এতে করে উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নিলফামারী ,রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৮টি জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জ্বালানী তেল পরিবহনের সময় তিন শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্প মালিকরা শ্রমিকদের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শ্রমিকরা জানিয়েছে, গত শনিবার জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাওয়ার পথে তেলবাহী একটি লরীর যান্ত্রিকত্রুটি দেখা দেয়। মেরামত করতে গাড়ীটি দাড় করিয়ে শ্রমিকরা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো। এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি তল্লাশী করে কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান। এ সময় অবৈধভাবে তেল পাচারের অভিযোগে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন।

এ ঘটনার প্রতিবাদে রোববার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুরে তারা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে একটি সমাবেশ করেন ও পরে বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকরা জানিয়েছেন, সড়কে মহসড়কে পুলিশী হয়রানী ও অযৌক্তিকভাবে ট্যাংকলরী গাড়ীর চালক, ম্যানেজার ও হেলপারকে জেল-জরিমানা করার প্রতিবাদে নিয়াজ ভুইয়াকে দ্রুত অপসারন ও দণ্ডিত শ্রমিকদের নিশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচী চলছে। দাবি বাস্তবায়ন বা পদক্ষেপ গ্রহণ না করা হলে এই কর্মসূচী অব্যাহত থাকবে।

এ বিষয়ে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান।

তিনি বাংলা টাইমসকে বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, নিরপরাধ শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যিনি এই সিদ্ধান্ত দিয়েছেন, সেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পার্বতীপুর ডিপোর সব ট্যাংক-লরি চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনে সারা দেশের শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বাংলা টাইমসকে জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে অপসারণ করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ উপব্যবস্থাপক পদ্মা অয়েল (পিএলসি) আহসান হাবিব চৌধুরী জানান, শ্রমিকদের ধর্মঘটের কারনে ডিপোতে গাড়ী প্রবেশ না করার কারনে তেল সরবরাহ করা যাচ্ছে না। তবে বিষয়টি সমাধানে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্যাংকলরী শ্রমিকে জেল জরিমানা

উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬