ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাই আশরাফুল ইসলাম ও বাবুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বাবু ধারালো বটি দিয়ে তার বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা ফুলনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার গভীর রাতে ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাইয়ের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬