বিশ্বকাপের আগেই অবসর? মেসিকে নিয়ে জল্পনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটির নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রাখা হচ্ছে মেসির নামে, যা নিয়ে শুরু হয়েছে অবসর নিয়ে জল্পনা।
সাধারণত অবসরের পর খেলোয়াড়দের নামে স্টেডিয়ামের অংশ নামকরণ করা হলেও, এখনও সক্রিয় থাকা অবস্থায় মেসিকে এই সম্মান দিচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো বিদায় নয়, বরং বর্তমান অবদানকে সম্মান জানানোর এক ব্যতিক্রমী উদ্যোগ।
ক্লাবের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, এই উদ্যোগ মেসির অবসরের ইঙ্গিত নয়। বরং তিনি এখনও মাঠে সক্রিয় এবং সামনে বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে।
নতুন স্টেডিয়ামের নির্দিষ্ট কয়েকটি সেকশন মিলিয়ে ‘লিও মেসি স্ট্যান্ড’ তৈরি করা হবে। মেসির উপস্থিতিতেই এই স্ট্যান্ডের উদ্বোধন হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন স্টেডিয়ামে যাত্রা শুরু করবে ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে।





















