ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সহকারী হাইকমিশনার

শিগগিরই চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে তিনি সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া কাউকে অতিরিক্ত টাকা দেওয়া উচিত নয়। আবেদনকারীদের নিজ দায়িত্বে ফরম পূরণ ও জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকারী হাইকমিশনার

শিগগিরই চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬