ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ ইসলাম

সংবিধান দলীয়করণ হলে জনগণ রাস্তায় নামবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারও যদি সংবিধানকে দলীয়করণের পথে হাঁটে, তবে জনগণ আবার রাজপথে নেমে তার জবাব দেবে।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটলে তা জনগণ মেনে নেবে না।

তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে, যা ভবিষ্যতের সম্ভাবনা নয় বরং বর্তমান বাস্তবতা। সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে এ অঞ্চল মাফিয়াচক্রের নিয়ন্ত্রণে ছিল। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে গেছে।

বর্তমানে দলের লক্ষ্য—রাজনীতি ও অর্থনীতিকে জনগণের কল্যাণে পুনর্গঠন করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাহিদ ইসলাম

সংবিধান দলীয়করণ হলে জনগণ রাস্তায় নামবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬